Thursday, March 14, 2013





মির্জা ফখরুলের কক্ষের দরজা ভেঙে ৫৩ জনকে আটক


নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান চলছে সন্ধ্যা ছয়টা থেকে। দেড় ঘণ্টার অভিযানের একপর্যায়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ ওই কার্যালয়ের তৃতীয় তলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কক্ষের দরজা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে। এ সময় কক্ষের ভেতরে থাকা ৫৩ জন নেতা-কর্মীকে আটক করা হয়।
সন্ধ্যা থেকেই ফখরুলের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। পুলিশ প্রথমে কক্ষের দরজা খোলার জন্য বিএনপির নেতাদের প্রতি অনুরোধ জানান। তাঁরা দরজা খোলেননি। পরে কিছুক্ষণ বিরতি দেয় পুলিশ। এরপর আবারও কক্ষের দরজা খোলার অনুরোধ করা হয়। একপর্যায়ে পুলিশ দরজা ভেঙে ফেলে।

No comments: